প্রচ্ছদ অন্যান্য ধারের টাকা ফেরত চেয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

ধারের টাকা ফেরত চেয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

ডেইলি গাজীপুর ডেস্ক

প্রতিবেশী চাচার ওপর বিশ্বাস রেখে ব্যাংক থেকে ঋণ তুলে টাকা ধার দিয়ে এখন চরম বিপাকে পড়েছেন রাজিব হোসেন নামের এক ব্যবসায়ী। নির্ধারিত সময়ে পাওনা টাকা ফেরত চাইলে উল্টো অকথ্য ভাষায় গালিগালাজ ও নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে তাকে। পাওনা টাকা দ্রুত ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ওই ভুক্তভোগী ব্যবসায়ী।
​বুধবার (৫ই আগস্ট) দুপুরে গাজীপুরের কোনাবাড়ী কলেজ গেট এলাকায় অবস্থিত নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্যবসায়ী রাজিব হোসেন জানান, সুসম্পর্কের জেরে প্রতিবেশী চাচা আমির হোসেনের জরুরি প্রয়োজনে তিনি ব্যাংক থেকে লোন তুলে মোটা অংকের টাকা ধার দেন। তবে টাকা পরিশোধের নির্ধারিত সময় পার হয়ে গেলেও তা ফেরত দিতে টালবাহানা শুরু করেন আমির হোসেন।
​পরবর্তীতে বিভিন্ন সময়ে পাওনা টাকা ফেরত চাইতে গেলে আমির হোসেন, টাকা না দিয়ে রাজিব হোসেনের ওপর ক্ষিপ্ত হন এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ব্যাংক লোনের কিস্তি পরিশোধের চাপ ও পাওনা টাকা উদ্ধার করতে না পেরে ব্যবসায়ী রাজিব হোসেন এখন দিশেহারা হয়ে পড়েছেন।

​ভুক্তভোগী ব্যবসায়ী রাজিব হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন,আমি বিশ্বাসের জায়গা থেকে এবং মানবিক কারণে ব্যাংক থেকে লোন তুলে তাকে টাকাটা দিয়েছিলাম। এখন লোনের কিস্তির জন্য ব্যাংকের চাপ সামলাতে হচ্ছে আমাকে, অথচ টাকা ফেরত চাইতে গেলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়া হচ্ছে। বাধ্য হয়ে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলাম। কিন্তু আইনিভাবে কাঙ্ক্ষিত কোনো সহযোগিতা পাইনি। তাই বাধ্য হয়েই আজ সংবাদ সম্মেলনের আয়োজন করেছি।

​সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী রাজিব হোসেন তাঁর ধারের টাকা দ্রুত ফেরত পেতে এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সুশীল সমাজের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।এসময় সংবাদ সম্মেলনে স্থানীয় ব্যবসায়ী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আরও খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডি-নথি ব্যবহারে প্রশিক্ষণ শুরু

২১ আগস্ট ২০২৬
Daily Gazipur
ফন্ট
লাইন
সেভ