প্রচ্ছদ অর্থনীতি জ্বালানি সরবরাহ কমলেও সংকটজনক নয়

জ্বালানি সরবরাহ কমলেও সংকটজনক নয়

ডেইলি গাজীপুর ডেস্ক:

দেশে জ্বালানির সরবরাহ কিছুটা কমলেও তা সংকটজনক অবস্থায় নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, বাজারে অবৈধ মজুত ও অতিরিক্ত কিনে রাখার প্রবণতার কারণেই এই কৃত্রিম চাপ তৈরি হয়েছে। প্রশাসন ইতোমধ্যে মজুতদারদের বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা ও মামলা দায়ের করছে। গত বছরের তুলনায় সরবরাহ কিছুটা কমলেও তা বৈশ্বিক পরিস্থিতির কারণে স্বাভাবিক বলেই তিনি উল্লেখ করেন। একই সংবাদ সম্মেলনে তিনি জানান, দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন হলে আগের সরকারের পাশাপাশি বর্তমান সরকারের কোনো দুর্নীতির অভিযোগ থাকলে তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।

ফন্ট
লাইন
সেভ