গাজীপুর মহানগরীর টঙ্গীর মিলগেট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট, মাদক, মাদক সেবনের সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) টঙ্গীর মিলগেট এলাকার একটি বাসায় এ অভিযান পরিচালনা করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বাধীন একটি দল।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের দিকনির্দেশনায় টঙ্গী পশ্চিম থানার মিলগেট এলাকার কামাল ও আমেনা বেগমের দোতলা ভবনের একটি কক্ষে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ জাল নোট, মাদক, মাদক সেবনের সরঞ্জাম এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানে কামালের ছেলেসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
লিচু চুরি করতে বাঁধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা
১৪ মে ২০২৬
অভিযানে নেতৃত্ব দেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন।
