প্রচ্ছদ অন্যান্য টঙ্গীর হাজীর মাজারবস্তিতে পুলিশের আকস্মিক অভিযানে হেরোইনসহ ৪০ মাদকাসক্ত গ্রেফতার

টঙ্গীর হাজীর মাজারবস্তিতে পুলিশের আকস্মিক অভিযানে হেরোইনসহ ৪০ মাদকাসক্ত গ্রেফতার

ডেইলি গাজীপুর ডেস্ক

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আকস্মিক অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ ৪০ জন মাদকাসক্তকে গ্রেফতার করেছে।

রোববার (১৯ জুলাই) গাজীপুর মহানগরীর টঙ্গীর হাজী মাজারবস্তিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন।

তিনি জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো: ইসরাইল হাওলাদারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ২৭০ গ্রাম হেরোইন ও ২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে ৪০ জন মাদকাসক্তকে গ্রেফতার করা হয়।

আরও খবর

গাজীপুরের চান্দনা-চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা; সভাপতি শওকত সরকার, সহ-সভাপতি হালিম মোল্লা

২৩ জুলাই ২০২৬
Daily Gazipur

তিনি আরও জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মহানগর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে।

ফন্ট
লাইন
সেভ