প্রচ্ছদ অন্যান্য খোলা বাজারে বেশি দামে ডিজেল বিক্রি, জরিমানা ২০ হাজার টাকা

খোলা বাজারে বেশি দামে ডিজেল বিক্রি, জরিমানা ২০ হাজার টাকা

ডেইলি গাজীপুর ডেস্ক

গাজীপুরের কাশিমপুর এলাকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে খোলা বাজারে ডিজেল বিক্রির দায়ে এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে মহানগরীর কাশিমপুর থানাধীন পুকুরপাড় এলাকায় ফরহাদের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলা এনএসআই গাজীপুর কার্যালয়ের তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে দেখা যায়, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি করা হচ্ছে। এছাড়া বৈধ লাইসেন্স ছাড়াই দোকানে প্রায় ৫০০ লিটার ডিজেল মজুদ রাখা হয়েছে।

আরও খবর

বাসনে অস্ত্রধারী দুই দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেফতার

০৫ জুন ২০২৬
Daily Gazipur

নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় ব্যাটালিয়ন আনসার সদস্যসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

ফন্ট
লাইন
সেভ