টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় প্রথমবারের মতো স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট বা ইজিপি টেন্ডারের লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার উপজেলা পরিষদ হলরুমে এই কার্যক্রম উন্মুক্তভাবে পরিচালনা করা হয়।
লটারির মাধ্যমে গ্রামীণ সড়ক ও ড্রেনেজ ব্যবস্থাসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নের ১৬টি গ্রুপে একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পেয়েছে। এর মধ্যে দুর্গাপুর ইউনিয়নে মেসার্স শাওন এন্টারপ্রাইজ, গোহালিয়াবাড়ীতে মেসার্স মানিক এন্টারপ্রাইজ, সল্লায় এইচ আর এন্টারপ্রাইজ, দশকিয়ায় কাঁকন এন্টারপ্রাইজ এবং নারান্দিয়ায় আর এস এন্টারপ্রাইজ উল্লেখযোগ্য। ইজিপি পদ্ধতির মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হওয়ায় স্থানীয় ঠিকাদাররা সন্তোষ প্রকাশ করেছেন।
