প্রচ্ছদ জাতীয় তাপপ্রবাহে আইনজীবীদের কালো কোট পরতে হবে না

তাপপ্রবাহে আইনজীবীদের কালো কোট পরতে হবে না

ডেইলি গাজীপুর ডেস্ক:

তীব্র তাপপ্রবাহের কারণে দেশের অধস্তন আদালতে আইনজীবী ও বিচারকদের কালো কোট এবং গাউন পরার বাধ্যবাধকতা শিথিল করেছেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী বিচারক ও আইনজীবীরা সাদা শার্ট, সাদা শাড়ি বা সালোয়ার কামিজ এবং সাদা নেক ব্যান্ড পরতে পারবেন। এক্ষেত্রে কালো কোট বা গাউন পরার কোনো আবশ্যকতা নেই। আজ মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) থেকে শুরু হওয়া এই নির্দেশনা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

ফন্ট
লাইন
সেভ