প্রচ্ছদ অন্যান্য প্রেমের বিয়ে বিচ্ছেদের পরও অশান্তি, মিথ্যা মামলা ও হুমকির অভিযোগ স্বামীর

প্রেমের বিয়ে বিচ্ছেদের পরও অশান্তি, মিথ্যা মামলা ও হুমকির অভিযোগ স্বামীর

ডেইলি গাজীপুর ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় তারপর বিয়ে। দুই বছর সংসার করার পর হয়েছে বিচ্ছেদ। তবে বিচ্ছেদের পরও স্ত্রীর বিরুদ্ধে অব্যাহত হয়রানি, মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন স্বামী।

রোববার ( ২৬ এপ্রিল) দুপুরে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন ভুক্তভোগী মোঃ সাদ্দাম হোসেন।

মোঃ সাদ্দাম হোসেন গাজীপুর মহানগরীর হায়দরাবাদ এলাকার রারেক হাওলাদার। তিনি পেশায় একজন চাকুরীজীবি। গতমাসে স্ত্রী রুমা আক্তারের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে।

আরও খবর

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও গাজীপুরের পাম্পগুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন: ভোগান্তি চরমে

১৯ এপ্রিল ২০২৬
Daily Gazipur

সংবাদ সম্মেলনে সাদ্দাম হোসেন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের পরিচয় হয়, তারপর ঘটা করে বিয়ে করেন। তাদের দুই বছরের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। কিছুদিন তাদের মধ্যে দাম্পত্য সম্পর্ক ঠিক থাকলেও একপর্যায়ে বিভিন্ন মানুষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান স্ত্রী রুমা। নবজাতক সন্তান রেখে রাতে বাসা হতে বের হয়ে বন্ধুদের নিয়ে আড্ডা দেয়। এসব প্রতিবাদ করায় গোপনে ডিভোর্স দেয় রুমা।

তিনি আরও বলেন, শ্বশুরবাড়ির লোকজন আমাকে বিভিন্নভাবে চাপ দিয়ে অনেক টাকা পয়সা নিয়েছে। এরপর আমার সম্পত্তিও লিখে নেয়। পরবর্তীতে এলাকার মুরুব্বিদের মধ্যেমে কাবিনের ৪ লাখ টাকাও পরিশোধ করে দিয়েছি। তারপরও রুমা পরিকল্পিতভাবে একাধিক মিথ্যা মামলা দিয়েছে। আমার মেয়ে আমার জন্য পাগল কিন্তু সন্তানকে দেখতে দেয়না।

সাদ্দাম আরও বলেন, আমার সাবেক স্ত্রী এখনো আমাকে ভয়ভীতি দেখাচ্ছে। তার বয়ফ্রেন্ড পরিচয় দিয়ে আমাকে ফোন করে একাধিক ব্যক্তি হত্যার হুমকি দিচ্ছে। এই সবকিছু রুমার নির্দেশে করা হচ্ছে। এখন আমি নিরাপত্তানীনতায় ভুগছি। আমি এঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।

এবিষয়ে জানতে চাইলে রুমা আক্তার বলেন, আমাদের ডিভোর্স হয়ে গেছে, তার বিষয়ে এখন কোন কথা বলতে আগ্রহী না। তার অভিযোগ মিথ্যে, তার বিষয়ে আমি কোন কথা বলবো না।

ফন্ট
লাইন
সেভ