প্রচ্ছদ সারাদেশ বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি হলেই জনপ্রতি একহাজার টাকা ট্যাক্স!

বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি হলেই জনপ্রতি একহাজার টাকা ট্যাক্স!

ডেইলি গাজীপুর ডেস্ক

বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা ট্যাক্স নির্ধারণের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন। তাঁর দাবি, বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে অপচয় কমানো গেলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ১০ শতাংশ পর্যন্ত কমে আসতে পারে।

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় বাজেট ২০২৬-২৭ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মো. শাহাদাত হোসেন বলেন, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, বিশেষ করে বিয়ে শাদীতে বিত্তবৈভবের অশ্লীল প্রদর্শনীতে বিপুল অপচয় হয়।

আরও খবর

পুলিশের হয়রানির অভিযোগে গাজীপুরে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

১৬ আগস্ট ২০২৬
Daily Gazipur

গায়ে হলুদের অনুষ্ঠানের নৃত্যের জন্য এক মাস পর্যন্ত কোরিওগ্রাফির প্রশিক্ষণ নেওয়া হয়। এসব অনুষ্ঠানে ব্যাপক অর্থ ব্যয় হয়। বিয়ের অনুষ্ঠানে নাচ গানসহ হাজার হাজার মানুষ অংশ নেন। খাবারেরও অর্ধেকের বেশি অপচয় হয়। এই অপচয় বন্ধ করতে হবে।

তিনি বলেন, আগে একটি অতিথি নিয়ন্ত্রণ আইন ছিল। সেখানে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স দিতে হতো। আমরা প্রস্তাব করছি, ১০০ জনের বেশি প্রতিটি অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স নির্ধারণ করা হোক।

 

শাহাদাত হোসেন আরও বলেন, বিয়ে শাদীতে বিত্তবৈভবের এই ধরনের অশ্লীল প্রদর্শনী ও অপচয় বন্ধ করা গেলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ১০ শতাংশ পর্যন্ত কমে আসবে।

ফন্ট
লাইন
সেভ