প্রচ্ছদ খেলাধুলা বিসিবির এডহক কমিটির প্রধান তামিম ইকবাল

বিসিবির এডহক কমিটির প্রধান তামিম ইকবাল

খেলাধুলা ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে এগারো সদস্যের নতুন এডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। আজ মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) এক সংবাদ সম্মেলনে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক এই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে তিন মাস মেয়াদী এই কমিটি গঠন করা হয়েছে। বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার বিষয়টি ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে জানানো হয়েছে। এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন নান্নু, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।

ক্রীড়া পরিষদ জানায়, বিসিবির নির্বাচন নিয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনে অনিয়মের প্রমাণ পাওয়ায় যথাযথ কর্তৃপক্ষ আইন মোতাবেক পূর্বের কমিটি বিলুপ্ত করে এই নতুন এডহক কমিটি প্রদান করেছে।

আরও খবর

সাকিবের দলে ফেরা নিয়ে নতুন আপডেট

০৭ এপ্রিল ২০২৬
Daily Gazipur
ফন্ট
লাইন
সেভ