দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় এক হাজার বন্ধুর অংশগ্রহণে গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী মিলনমেলা। দিনব্যাপী আনন্দ-উল্লাসের পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ও সামাজিক কাজে নিজেদের সম্পৃক্ত করতে এ আয়োজন করা হয়েছে।

মিলনমেলায় গাজীপুরসহ বিভিন্ন জেলা হতে ১৯৯৪ সালের এসএসসি ব্যাচের প্রায় ১ হাজার বন্ধুরা যোগ দেন৷ দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা হওয়ার আনন্দে মেতে ওঠেন তারা। অনুষ্ঠানে ছিল পরিচয়পর্ব, সাংস্কৃতিক আয়োজন, স্মৃতিচারণ, খেলাধুলা এবং বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম। দিনব্যাপী নানা আয়োজনের পর বিকেলে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী আম-কাঁঠাল-মুড়ি খাওয়ানো হয়৷ মৌসুমি ফল আম ও কাঁঠালের সঙ্গে মুড়ির আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে বাড়তি আমেজ তৈরি করে। সবাই মিলে এ আয়োজন উপভোগ করেন এবং স্মরণীয় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন।
১৮০ দিনে ১৮৫৪ টি মামলা দায়ের, অপরাধ দমনে আরো কঠোর অবস্থানে জিএমপি
০৭ জুলাই ২০২৬
মিলনমেলায় আসা ৯৪ ব্যাচের শিক্ষার্থীরা জানান, তাদের ব্যাচের অনেক শিক্ষার্থী এখন প্রতিষ্ঠিত৷ কেউ ব্যবসায়ী, কেউ প্রশাসনের লোক, কেউবা বড় চাকুরীজীবি। বিভিন্ন জেলায় যোগাযোগ করে আমরা একত্রিত হয়েছি৷ আমাদের সবাই বন্ধুত্বের এই বন্ধনকে কাজে লাগিয়ে সমাজের জন্য ইতিবাচক কিছু করতে চাই। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করাই তাদের আমাদের উদ্দেশ্য।
আয়োজন কমিটির আহবায়ক কায়সার আজাদ বলেন, যেহেতু আমাদের বন্ধুরা সবাই প্রতিষ্ঠিত, আমরা সমাজের জন্য, মানবতার কল্যাণে কিছু করতে চাই। এজন্যই আমাদের এই উদ্যোগ৷ আমরা একটি তহবিল গঠন করবো এবং সেখান হতেই সমাজের উন্নয়নমূলক কাজে ব্যায় করবো৷
