প্রচ্ছদ গাজীপুর মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর

ডেইলি গাজীপুর ডেস্ক

“World Drug Problem: Persisting Issues, New Challenges, Innovative Responses” প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর।

শুক্রবার (২৭ জুন) সকাল ১০টায় গাজীপুরের জয়দেবপুর নাটমন্দিরে এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‌্যালি বের করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সর্বস্তরের মানুষের সচেতনতা বৃদ্ধি অপরিহার্য। এ লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী লিফলেট বিতরণ, ধর্মীয় প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং জুমার খুতবায় মাদকের ভয়াবহ কুফল তুলে ধরতে ইমামদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

আরও খবর

আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার অপচেষ্টার প্রতিবাদে গাজীপুর মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

২৪ জুন ২০২৬
Daily Gazipur

বক্তারা আরও বলেন, মাদকের অপব্যবহার রোধে প্রতিটি পরিবারের অভিভাবকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদকপাচার প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসনের ওপর নির্ভর না করে সাধারণ জনগণকেও সক্রিয়ভাবে সহযোগিতা করতে হবে। সন্তানদের মাদকের ছোবল থেকে রক্ষা করতে তাদের চলাফেরা, বন্ধুবান্ধব ও সার্বিক কর্মকাণ্ডের ওপর অভিভাবকদের নিয়মিত নজরদারি রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, একজন ব্যক্তি মাদকে আসক্ত হয়ে পড়লে তার মাধ্যমে বিভিন্ন ধরনের সামাজিক অপরাধ সংঘটিত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। চুরি, ছিনতাই, ডাকাতি, জুয়াসহ নানা অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের উল্লেখযোগ্য অংশই মাদকাসক্ত। তাই মাদকের ভয়াবহ বিস্তার রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই।

গাজীপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক সালমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- স্থানীয় সরকারের উপ-পরিচালক আহমেদ হোসেন ভূঁইয়া, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এস এম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার সাবরীনা মোহনা।

অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন, রচনা ও অন্যান্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ফন্ট
লাইন
সেভ