প্রচ্ছদ স্বাস্থ্য রাজশাহী মেডিকেলে হামের উপসর্গে ৪৩ শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেলে হামের উপসর্গে ৪৩ শিশুর মৃত্যু

ডেইলি গাজীপুর ডেস্ক:

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মোট তেতাল্লিশ জন শিশুর মৃত্যু হলো।

হাসপাতালের মুখপাত্র জানান, গত চব্বিশ ঘণ্টায় হাসপাতালে নতুন করে বেশ কয়েকজন শিশু ভর্তি হয়েছে, আবার অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে একশোর বেশি শিশু চিকিৎসাধীন রয়েছে। পরিস্থিতি সামাল দিতে চিকিৎসা কার্যক্রম জোরদার করা হয়েছে।

ফন্ট
লাইন
সেভ