হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়াগামী এক যাত্রীর লাগেজ থেকে বিপুল পরিমাণ ওষুধ জব্দ করেছে এভিয়েশন সিকিউরিটি ফোর্স। গত সোমবার রাতে নিরাপত্তা তল্লাশির সময় এই ওষুধগুলো উদ্ধার করা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ঢাকা থেকে কুয়ালালামপুরগামী একটি ফ্লাইটের যাত্রী যখন হেভি লাগেজ গেট দিয়ে প্রবেশ করছিলেন, তখন তার চারটি লাগেজে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে ওই যাত্রীর লাগেজ থেকে প্রায় একশো বিশ কেজি ওষুধ উদ্ধার করা হয়, যা পরবর্তীতে জব্দ করা হয়েছে।
