প্রচ্ছদ কোনাবাড়ী  শ্বশুর বাড়ী থেকে মাদকসহ গ্রেফতার জামাই আনোয়ার

 শ্বশুর বাড়ী থেকে মাদকসহ গ্রেফতার জামাই আনোয়ার

ডেইলি গাজীপুর ডেস্ক

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ইয়াবাসহ আনোয়ার হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯ টার সময় মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় শশুর বাড়ী থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আনোয়ার হোসেন গাজীপুর সদর থানার পানিশাইল গ্রামের আব্দুল হকের ছেলে। সে কোনাবাড়ী জরুন এলাকায় ঘর জামাই থেকে দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন ও চাচা শশুরের মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।
গোপন সূত্রে জানা যায়, চাচা শশুর লুৎফর পালোয়ানের সহযোগিতায় প্রায় এক যুগ ধরে কোনাবাড়ীসহ জেলার বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল আনোয়ার। তাদের জামাই শশুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। প্রভাব শালী হওয়ায় ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়নি। সন্ধ্যা নামলেই শুরু হয় ওই গলিতে মাদক কেনাবেচা,চলে মধ্যরাত পর্যন্ত। যার ফলে ধ্বংস হচ্ছে যুব সমাজ। এতে নিজের ছেলে মেয়েও আশক্ত হয়ে পড়েছে নেশায়। চাচা, ভাতিজা ও ভাস্তি জামাই মিলে একই সঙ্গে সেবন করেন মাদক।
মাদক সেবন করেই আনোয়ার পরিবারের সদস্যদের উপর চালাতো স্টিমরোলার। তার হাত থেকে রেহাই
পেতনা স্ত্রী সন্তানও।
নির্বিঘ্নে মাদক ব্যবসা পরিচালনা করার জন্য বাসার চতুর পাশে বসানো হয়েছে সিসি ক্যামেরা। রুমের ভেতর থেকে নিয়ন্ত্রণ করা হয় সব। পুলিশের উপস্থিতি টের পেয়েই ছটকে পরেন ইয়াবা ডিলার লুৎফর পালোয়ান ও তার স্ত্রী মাদক সম্রাজ্ঞী সাবিনা ইয়াসমিন। মাঝে মধ্যেই ডিবি পুলিশ অভিযান চালায় ওই বাসায়। কিন্তু বিধিবাম,সিটি টিভি ফুটেজে পুলিশ প্রশাসনের লোক দেখেই পালিয়ে যায় তারা।
এদিকে জরুন এলাকা থেকে চিরতরে মাদক নির্মূল করার জোর দাবি জানান এলাকাবাসী।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইফতেখার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই খাইরুল ইসলাম ও বিশ্বজিৎ মজুমদারসহ সঙ্গীও ফোর্স অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। তিনি বলেন,আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে জানান,পুলিশের ওই কর্মকর্তা।
ফন্ট
লাইন
সেভ