প্রচ্ছদ কোনাবাড়ী গাজীপুরে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি ও মজুদ রাখায় দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

গাজীপুরে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি ও মজুদ রাখায় দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

ডেইলি গাজীপুর ডেস্ক

 

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি ও মজুদ রাখার অপরাধে দুই প্রতিষ্ঠানে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ দুপুরে গাজীপুর জেলা প্রশাসন ও এন এস আই যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানের নেতৃত্বদেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান।

আরও খবর

কোনাবাড়ীতে শ্যালকের কাণ্ডে আত্মহত্যার পথ খুঁজছেন দুলাল ভাই, কয়েক কোটি গায়েব!

১১ মে ২০২৬
Daily Gazipur

এসময় মেসার্স তামিম এন্টারপ্রাইজকে অতিরিক্ত দামে অকটেন ও পেট্রোল বিক্রির অপরাধে ২০ হাজার টাকা এবং মেসার্স আলী ফিলিং স্টেশনে অকটেন ২২৬২ লিটার, ডিজেল ৩৩২৪,পেট্রোল ৯৬০লিটার মজুদ রাখার অপরাধে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান।

ফন্ট
লাইন
সেভ