প্রচ্ছদ জাতীয় সংসদে হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল পাস

সংসদে হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল পাস

ডেইলি গাজীপুর ডেস্ক:

কারাদণ্ড ও জরিমানার বিধান রেখে সংসদে হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন পাস হয়েছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দশম দিনে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানী বিলটি উত্থাপন করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই বিল পাস হয়।

উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে জলাভূমি সুরক্ষা এবং এর ব্যবস্থাপনার জন্য আইনটি প্রণয়ন করা হয়েছে। বিলের উদ্দেশ্য সম্পর্কে জানানো হয়, দেশের উত্তর পূর্বাঞ্চলের জীববৈচিত্র্য রক্ষা, হাওরের সমন্বিত ব্যবস্থাপনা এবং অপরিকল্পিত উন্নয়ন ঠেকাতেই এই আইনি কাঠামো তৈরি করা হয়েছে। এই আইনের বিধান অমান্য করলে দুই বছরের কারাদণ্ড বা দুই লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

ফন্ট
লাইন
সেভ