প্রচ্ছদ খেলাধুলা সাকিবের দলে ফেরা নিয়ে নতুন আপডেট

সাকিবের দলে ফেরা নিয়ে নতুন আপডেট

খেলাধুলা ডেস্ক:

দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরাতে কাজ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে তার দেশে ফেরার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।

সবশেষ ভারত সফরে কানপুর টেস্টে বাংলাদেশের জার্সিতে দেখা গিয়েছিল সাকিবকে। এরপর থেকেই তিনি শুধু ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেই খেলছেন। সম্প্রতি তাকে ফেরানোর উদ্যোগ হিসেবে তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর নথিপত্র যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

বিসিবির সদ্য সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছিলেন, সাকিব দেশে ফেরার পর নির্বাচকরা তাকে ফিট মনে করলে তিনি অবশ্যই খেলবেন। তবে বেশ কিছু আইনি ও প্রক্রিয়াগত ঝামেলার কারণে বিষয়টি কিছুটা জটিল। বিসিবি পরিষ্কার করেছে যে তারা কোনো আইন প্রয়োগকারী সংস্থা নয়, তাই আইনি বাধা দূর হলেই কেবল সাকিবকে দলের জন্য বিবেচনা করা সম্ভব হবে।

আরও খবর

চুপিসারে বিসিবি ছাড়লেন বুলবুল

০৭ এপ্রিল ২০২৬
Daily Gazipur
ফন্ট
লাইন
সেভ