অনিবার্য কারণবশত স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করা হয়েছে। অনুষ্ঠানটি ৯ এপ্রিলের পরিবর্তে আগামী ১৬ এপ্রিল বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন তারিখের জন্য কোনো আলাদা আমন্ত্রণপত্র পাঠানো হবেળ না। আগে পাঠানো আমন্ত্রণপত্র দিয়েই আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ এবার ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং পাঁচটি প্রতিষ্ঠানকে এই সম্মাননা দেওয়া হচ্ছে।
