প্রচ্ছদ ধর্ম হজযাত্রীদের সেবায় হাবকে ধর্মমন্ত্রীর নির্দেশনা

হজযাত্রীদের সেবায় হাবকে ধর্মমন্ত্রীর নির্দেশনা

ডেইলি গাজীপুর ডেস্ক:

হজযাত্রীরা যেন কোনোভাবেই কষ্ট না পান, সেদিকে তীক্ষ্ণ নজর রাখার জন্য হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা হাবের নেতাদের নির্দেশ দিয়েছেন ধর্মমন্ত্রী। আজ মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সচিবালয়ে হজ ব্যবস্থাপনা বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা দেন।

মন্ত্রী বলেন, এ বছরের হজের কার্যক্রম অত্যন্ত সাবলীলভাবে সম্পন্ন করতে হবে এবং যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে। হাবের নেতারা তাদের কিছু প্রস্তাব ও দাবি তুলে ধরলে মন্ত্রী বিধি মোতাবেক তা সমাধানের আশ্বাস দেন। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

ফন্ট
লাইন
সেভ