প্রচ্ছদ অন্যান্য গাজীপুরের চান্দনা-চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা; সভাপতি শওকত সরকার, সহ-সভাপতি হালিম মোল্লা

গাজীপুরের চান্দনা-চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা; সভাপতি শওকত সরকার, সহ-সভাপতি হালিম মোল্লা

ডেইলি গাজীপুর ডেস্ক

গাজীপুরের চান্দনা-চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদের ২৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন মসজিদের মোতাওয়াল্লি মো: শহিদুল ইসলাম সরকার।

ঘোষিত কমিটিতে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো: শওকত হোসেন সরকারকে সভাপতি এবং গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো: আব্দুল হালিম মোল্লাকে সহ-সভাপতি করা হয়েছে।

আরও খবর

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ জনকে আটক করেছে পুলিশ

২৮ এপ্রিল ২০২৬
Daily Gazipur

কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন বাসন থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: শওকত হোসেন বাবু, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো: মাসুদ রানা, বাসন থানা মেট্রো ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক মো: লুৎফর রহমানসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা নবগঠিত কমিটির প্রতি আস্থা প্রকাশ করে বলেন, মসজিদের ধর্মীয় কার্যক্রম, ব্যবস্থাপনা ও সার্বিক উন্নয়নে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সময় উপস্থিত মুসল্লি ও স্থানীয় বাসিন্দারাও নবগঠিত কমিটির সফলতা কামনা করেন।

ফন্ট
লাইন
সেভ