আসন্ন হজ মৌসুমের প্রথম হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। আজ মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
মন্ত্রী জানান, হজ প্যাকেজ অনুযায়ী সৌদি আরব ও বাংলাদেশের যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ভিসা কার্যক্রমসহ আনুষঙ্গিক সব কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণার সময় যাত্রীদের সুবিধা বিবেচনা করে ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি সংসদকে আশ্বস্ত করেন।
