প্রচ্ছদ অন্যান্য গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ জনকে আটক করেছে পুলিশ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ জনকে আটক করেছে পুলিশ

ডেইলি গাজীপুর ডেস্ক
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অভিযানে টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকা থেকে ৩০ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে পরিচালিত এই বিশেষ অভিযানে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়
আটককৃতদের টঙ্গী পূর্ব থানায় রাখা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সকালে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ বেলায়েত হোসাইন জানান, মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, মাদক ও সন্ত্রাস নির্মূলে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে।
ফন্ট
লাইন
সেভ