গাজীপুরে কৃষক লীগের এক নেতাকে আটকের পর অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার।
জানা গেছে, গত ২২ জুন গাজীপুর সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ড কৃষক লীগের নেতা মতিন মিয়াকে আটকের পর ২ লাখ টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এসব সংবাদ প্রকাশের পর রবিবার এসআই কামরুল হাসানকে প্রত্যাহার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ জুন রাতে মহানগরীর কোনাবাড়ী এলাকার প্রতাবপুরে এসআই কামরুল হাসানসহ কয়েকজন পুলিশ সদস্য অভিযান চালিয়ে মতিন মিয়াকে আটক করেন। পরে ২ লাখ টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসআই কামরুল হাসানকে প্রত্যাহার করে।
গাজীপুরে চাঁদাবাজির অভিযোগে জনতার হাতে ওয়ার্ড যুবদল নেতা আটক
০৮ জুন ২০২৬
