তুরাগ নদীতে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে- সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এমন দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ। এ বিষয়ে গত ২৭ জুন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তুরাগ নদীতে ভাসছে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ’ শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে, এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি।
এ ধরনের গুজব ও মিথ্যা তথ্য প্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।
ঈদুল আজহাকে সামনে রেখে সারাদেশের পশুর হাটের সংখ্যা
১১ মে ২০২৬
পুলিশ আরও জানায়, যারা এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণে তারা তৎপর রয়েছে। একই সঙ্গে, অপপ্রচারে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
