- গাজীপুর মহানগরীর ১৫ নং ওয়ার্ডের একাধিকবার নির্বাচিত কাউন্সিলর ও গাজীপুর মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ সরকার তার ওয়ার্ড থেকে প্রতিবছর ১০ জন ভোটারকে হজ্বে প্রেরনের ঘোষণা দিয়েছেন। মানবিক এই কাউন্সিলর ও শ্রমিক নেতা উঠান বৈঠকের মাধ্যমে এ ঘোষণা দেয়ার পর প্রশংসায় ভাসছেন।
স্থানীয় একাধিক সূত্র জানায়, গাজীপুর মহানগরীর ১৫ নং ওয়ার্ডের দক্ষিণ ভোগড়া মিম ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় এক উঠান বৈঠকের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। উঠান বৈঠকে একাধিকবার নির্বাচিত সাবেক কাউন্সিলর ফয়সাল আহমেদ সরকার বলেন, আমি কাউন্সিলর থাকাকালীন সময় নিজের সর্বত্র সততা দিয়ে মানুষের সেবা করার চেষ্টা করেছি এখনো করছি এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ করব। আমি মনে করি মানুষকে সেবা দেয়ার মাঝে নিজের মনে যে তৃপ্তি পাওয়া যায় তা আর অন্য কোন কিছুতে পাওয়া যায় না।
উঠান বৈঠকে প্রতিবছর ১০ জনকে হজ্বে পাঠানোর বিষয়ে তিনি বলেন, আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রতিবছর আমার ওয়ার্ড থেকে লটারির মাধ্যমে ১০ জনকে নির্বাচিত করে ইনশাআল্লাহ হজ্বে পাঠাবো। লটারির বিষয়ে তিনি বলেন, যাতে কেউ বলতে না পারে আমি আমার পছন্দের ব্যক্তিদের হজ্বে পাঠিয়েছি। আমার ওয়ার্ডের সকলেই আমার কাছে সমান। তারা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে একাধিকবার কাউন্সিলর নির্বাচিত করেছেন। আমি তাদের কাছে চির কৃতজ্ঞ।
উঠান বৈঠকে উপস্থিত একাধিক ব্যক্তি জানান, ফয়সাল আহমেদ সরকার তাদের অভিভাবক।
যে কোন বিপদে আপদে তারা তাকে পাশে পায়। তাদের এই ১৫ নং ওয়ার্ডে দেশের বিভিন্ন জেলার লোক বাস করে। এই ওয়ার্ডে কেউ মারা গেলে গ্রামের বাড়িতে লাশ প্রেরণের জন্য ফয়সাল সরকার অ্যাম্বুলেন্স কিনে দিয়েছেন। উঠান বৈঠকে উপস্থিত লোকজন আগামীতেও ফয়সাল আহমেদ সরকারকে ভোট দিয়ে কাউন্সিলর নির্বাচিত করার ঘোষণা দেন।
ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে রোদ-বৃষ্টি উপেক্ষা করে সড়কে অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন
২৭ মে ২০২৬
ফয়সাল আহমেদ সরকার উঠান বৈঠকে উপস্থিত লোকজনদের বলেন, আপনাদের ভালোবাসা ও কাজের মাধ্যমে আমি যে জনপ্রিয়তা অর্জন করেছি তাতে ঈর্ষান্বিত হয়ে একটি মহল আমার বিরুদ্ধে নানা রকম মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। যে অপপ্রচারের সাথে বাস্তবের কোন প্রকার মিল নেই। আপনারা ওই কুচক্রী মহলে মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। কারন আমি আপনাদের কাছে পরীক্ষিত। সত্যের কাছে মিথ্যা অপপ্রচারকারীরা একদিন পরাজিত হবে।
অপপ্রচারকারীদের উদ্দেশ্য করে ফয়সাল সরকার আরো বলেন, সত্য হলে প্রচার করুন তাতে আমার কোন আপত্তি নেই। তবে মিথ্যাকে সত্য বলে চালিয়ে দেয়ার চেষ্টা করবেন না। মনে রাখবেন সত্যের জয় হবেই।
