নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য এবং অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে গাজীপুর মহানগর ছাত্রদল।
বুধবার (২৪ জুন ২০২৬) বিকেলে গাজীপুর মহানগর ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম শামীমের নেতৃত্বে নগরীর শিববাড়ি মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

ঈদুল আজহাকে সামনে রেখে সারাদেশের পশুর হাটের সংখ্যা
১১ মে ২০২৬
মিছিল শেষে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম শামীম। তিনি বলেন, ২০২৪ সালের ছাত্র আন্দোলন পরবর্তীতে গণআন্দোলনে রূপ নিয়েছিল। সেই আন্দোলনে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা ও নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশের গণতন্ত্র, ভোটাধিকার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করে এসেছে।
তিনি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠন যদি দেশে পুনরায় নৈরাজ্য, সহিংসতা কিংবা অস্থিতিশীলতা সৃষ্টির কোনো অপচেষ্টা চালায়, তাহলে তা রাজপথে থেকে প্রতিহত করতে গাজীপুর মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা সর্বদা প্রস্তুত রয়েছে।
সমাবেশে বক্তারা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, গণতান্ত্রিক পরিবেশ সুসংহত করা এবং যেকোনো ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় গাজীপুর মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন এবং দেশের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান।
