প্রচ্ছদ শিক্ষাঙ্গন এইচএসসি পরীক্ষা কেন্দ্র স্থানান্তরের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

এইচএসসি পরীক্ষা কেন্দ্র স্থানান্তরের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

ডেইলি গাজীপুর ডেস্ক:

টাঙ্গাইলের ভূঞাপুরে এইচএসসি পরীক্ষার কেন্দ্র সদরে স্থানান্তরের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ইবরাহীম খাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই মানববন্ধনে সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন।

শিক্ষার্থীরা জানান, তাদের কলেজটি সদরে অবস্থিত হলেও কেন্দ্র নির্ধারণ করা হয়েছে অনেক দূরের একটি কলেজে। সেখানে যাতায়াতের রাস্তা খুবই সরু এবং খানাখন্দে ভরা, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এছাড়া ওই কেন্দ্রে বিপুলসংখ্যক শিক্ষার্থীর পরীক্ষা দেওয়ার মতো পর্যাপ্ত অবকাঠামো নেই। তাই দুর্ভোগ এড়াতে কেন্দ্র বাতিল করে সদরে নির্ধারণের দাবি জানান তারা।

ফন্ট
লাইন
সেভ