কফি কাপ

ডেইলি গাজীপুর ডেস্ক:

রেজাউদ্দিন স্টালিন

অবহেলায় পড়ে থাকা কফি কাপ
আমাকে নাড়িয়ে দিল
তা শুধু স্মৃতি নয়, বরং এমন গল্প
যা ফুরায় না কোনোদিন

আমি তাকে জিজ্ঞেস করলাম
এত নিঃসঙ্গ পড়ে আছো কেন
কাপ নড়েচড়ে বসল আর শুরু করল অবরুদ্ধ সময়ের গল্প

আরও খবর

ন্যাটোর সদস্য তুরস্ক কি আসলেই ইসরায়েল আক্রমণ করতে পারে? নাকি ফাঁকা বুলি এরদোগানের

১৯ এপ্রিল ২০২৬
Daily Gazipur

সেই নারী যে ভালোবাসত
তোমাকে সে তার ঠোঁটের তুলিতে রংধনু এঁকেছিল কপালে
ধূসর আকাশ আর বিষণ্ন সময়ে আমি ছিলাম তোমার সাথে

কথাগুলো বলতেই কাপের বুক থেকে মুক্তি পেল এক পরিযায়ী পাখি
কাপের পেছনে আঁকা জলপ্রবাহ ছলকে উঠল

এই শূন্যতা থেকে মুক্তি চাই
এই স্মৃতির উদ্দেশ্যহীন
জীবন থেকেও
মনে হলো এখানে আমি বেমানান
কাপের দেহে বন্দি স্মৃতির মুক্তিই আমাকে বসিয়ে দিল আয়নার দাঁড়ে

আমি এক স্মৃতিমুগ্ধ পর্যটক
কুয়াশা আর মরীচিকার মাঝখান বসে কথা বলছি অতীতের সাথে
কখনো ইশারা কখনো অস্ফুটে
কেউ যেন বুঝতে
না পারে কান্না

আমি কি নির্বাসনের
পথ বেছে নেব আহ সেই জলকন্যা যদি জানত
আমি তাকে ভেবে কাপের গলদেশে এখনো চুম্বন করি আর তাকিয়ে থাকি নীরবতার দিকে

ফন্ট
লাইন
সেভ