প্রচ্ছদ সাহিত্য শিক্ষা নিয়ে

শিক্ষা নিয়ে

ডেইলি গাজীপুর ডেস্ক:

আবুল বাশার শেখ

শিক্ষা জাতির মেরুদণ্ড
শিক্ষা অধিকার,
সুশিক্ষা না পেলে শিশু
যায় যে অন্ধকার।

শিক্ষা খাতে ব্যয় কমাতে
চুলচেরা বিশ্লেষণ,
সরাসরি ক্লাস কমিয়ে
অনলাইনে মন।

আরও খবর

কফি কাপ

০৭ এপ্রিল ২০২৬
Daily Gazipur

মুঠোফোনের আসক্তিতে
গোল্লায় লেখাপড়া,
করোনাকালীন অভিজ্ঞতা
দেখেছে বাঙালিরা।

শিক্ষা নিয়ে ছিনিমিনির
এখন সময় নয়,
শিক্ষা খাতের পরিবর্তন
মনে জাগায় ভয়।

অন্য খাতের ব্যয় কমিয়ে
শিক্ষা খাতে বাড়ান,
দেশ গঠনের দীক্ষা নিয়ে
হোক না সমাধান।

ফন্ট
লাইন
সেভ