আসন্ন বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
সভায় জানানো হয়, নববর্ষ উপলক্ষে শহরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলার আয়োজন করা হবে। উৎসবমুখর পরিবেশে সার্বজনীন এই উৎসব উদযাপনের পাশাপাশি নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
