গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন সবুজের সমারোহ। বোরো ধানের গাছ বাতাসে দোল খাচ্ছে, আর কৃষকরা ব্যস্ত সময় পার করছেন ফসলের পরিচর্যা নিয়ে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং চারা রোপণ সময়মতো শেষ হওয়ায় এবার বাম্পার ফলনের আশা করছেন চাষিরা।
কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে উপজেলা জুড়ে বারো হাজার হেক্টরেরও বেশি জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। রোগবালাইয়ের আক্রমণ কম থাকায় ফসলের অবস্থা বেশ ভালো। তবে সেচ খরচ ও সারের দাম বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে ধানের ন্যায্যমূল্য পাওয়া নিয়ে কিছুটা চিন্তিত রয়েছেন কৃষকরা।
