প্রচ্ছদ রংপুর তারাগঞ্জে নির্বাচন কর্মকর্তার কক্ষে সাংবাদিক প্রবেশে বাধা

তারাগঞ্জে নির্বাচন কর্মকর্তার কক্ষে সাংবাদিক প্রবেশে বাধা

ডেইলি গাজীপুর ডেস্ক:

রংপুরের তারাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তথ্য সংগ্রহ করতে যাওয়া এক সাংবাদিককে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সচেতন মহলে নানা প্রশ্নের জন্ম হয়েছে।

জানা যায়, নির্বাচন কর্মকর্তা শিমু আক্তার ওই সাংবাদিককে তার অফিসে ঢুকতে নিষেধ করেন। পরে সাংবাদিক আবার অফিসে গিয়ে দেখেন, দরজা বন্ধ অবস্থায় কর্মকর্তা অন্য একজনের সঙ্গে কথা বলছেন। সাংবাদিক এর কারণ জানতে চাইলে কর্মকর্তা ক্ষুব্ধ আচরণ করেন এবং তাকে অফিস থেকে বেরিয়ে যেতে বাধ্য করেন। সরকারি দপ্তরে তথ্য প্রাপ্তিতে এমন বাধাদানের ঘটনায় তথ্য অধিকার আইনে আবেদন করা হয়েছে বলে জানা গেছে।

ফন্ট
লাইন
সেভ