প্রচ্ছদ কোনাবাড়ী কোনাবাড়ীতে ট্রাকের ধাক্কায় গার্মেন্টস কর্মকর্তা সোহাগের মর্মান্তিক মৃত্যু

কোনাবাড়ীতে ট্রাকের ধাক্কায় গার্মেন্টস কর্মকর্তা সোহাগের মর্মান্তিক মৃত্যু

ডেইলি গাজীপুর ডেস্ক:

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় ট্রাকের ধাক্কায় সোহাগ মিয়া (২৭) নামে এক গার্মেন্টস কর্মকর্তা নিহত হয়েছেন। গত সোমবার দিবাগত রাতে কোনাবাড়ী কলেজ গেট এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ নেত্রকোণার দুর্গাপুর থানার রামপুর গ্রামের জব্বার আলীর ছেলে।

কোনাবাড়ী থানার ওসি ইফতেখার হোসেন জানান, সোহাগ মিয়া মোটরসাইকেলে করে কালিয়াকৈরের চন্দ্রা থেকে গাজীপুর চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। পথে একটি দ্রুতগামী ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তিনি স্থানীয় লিবার্টি নিটওয়্যার লিমিটেড কারখানায় কর্মরত ছিলেন।

ফন্ট
লাইন
সেভ