প্রচ্ছদ অপরাধ সদরে মোবাইল ফোনে ক্যাসিনো জুয়া খেলার অপরাধে ডিবি পুলিশের হাতে গ্রেফতার ১

সদরে মোবাইল ফোনে ক্যাসিনো জুয়া খেলার অপরাধে ডিবি পুলিশের হাতে গ্রেফতার ১

ডেইলি গাজীপুর ডেস্ক

মোবাইল ফোনের মাধ্যমে সাইবার স্পেসে অবৈধ অনলাইন ক্যাসিনো জুয়া পরিচালনার অভিযোগে শাহিদুজ্জামান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর বিভাগ)।

সোমবার (১৮ মে) রাতে গাজীপুর মহানগরীর সদর থানার পশ্চিম জয়দেবপুর এলাকার ফ্রেন্স টাওয়ারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ডিবি পুলিশ।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে শাহিদুজ্জামান ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে vivo ব্র্যান্ডের একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়।

আরও খবর

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর

২৬ জুন ২০২৬
Daily Gazipur

এসময় তার ব্যবহৃত মোবাইল ফোনে অনলাইন ক্যাসিনো জুয়ার বিভিন্ন লিংক পাওয়া যায়। এসব লিংক আলামত হিসেবে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তি ও পলাতক অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গ্রেফতারকৃত মো: শাহিদুজ্জামান (৩৪) মাদারীপুর জেলার শিবচর থানার যাদুয়ারচর এলাকার মো: নূর উদ্দিনের ছেলে। তিনি বর্তমানে গাজীপুর সদর থানার পশ্চিম জয়দেবপুর এলাকায় বসবাস করেন।

ফন্ট
লাইন
সেভ