প্রচ্ছদ কোনাবাড়ী মে দিবস উপলক্ষে কোনাবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন

মে দিবস উপলক্ষে কোনাবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন

ডেইলি গাজীপুর ডেস্ক
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানা এলাকায় মে দিবস উপলক্ষে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। কোনাবাড়ী বাসী নামক একটি স্বেচ্ছাসেবী গ্রুপের উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে গাজীপুরের কোনাবাড়ী এম. এ. কুদ্দুস উচ্চ বিদ্যালয়ে এর আয়োজন করা হয়।
আয়োজনের মিডিয়া পার্টনার ছিলো কোনাবাড়ি প্রেসক্লাব। কোনাবাড়ী বাসী গ্রুপের এডমিন আবু সায়েম এর সার্বিক পরিচালনায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন। আয়োজনের মাধ্যমে এলাকাবাসী, কারখানা শ্রমিক ও শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্নয়, চক্ষু পরীক্ষা ও চশমা প্রদান করা হয়৷
আয়োজকরা বলেন, আজ মহান মে দিবস। শ্রমিকরা আজ সবাই ছুটিতে রয়েছে। এলাকার দরিদ্র মানুষ, গার্মেন্ট কারখানা শ্রমিকরা অনেকেই তাদের রক্তের গ্রুপ জানেন না। অনেকেরই চোখে সমস্যা কিন্তু সঠিকভাবে পরীক্ষা করেন না৷ এজন্য আমরা এ পদক্ষেপ নিয়েছি। রক্তের গ্রুপ পরীক্ষাসহ চক্ষু পরীক্ষা ও চশমা দেওয়া হয়েছে। এটি সামাজিক দায়বদ্ধতা থেকে করা হয়েছে।
ফন্ট
লাইন
সেভ