দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করার পর বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ রাজনৈতিক নেতৃত্বে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদ নিয়ে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা।
শনিবার বিকেল ৫টার দিকে গাজীপুর চৌরাস্তায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর আয়োজিত গণভোটের গণরায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা আরও বলেন, জুলাই সনদকে অস্বীকার করলে সরকারকে বড় ধরনের খেসারত দিতে হবে। দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করা না হলে প্রয়োজন হলে দেশে আবারও জুলাইয়ের মতো আন্দোলন গড়ে তোলা হবে। এ লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১-দলীয় জোট প্রস্তুত রয়েছে বলেও তারা দাবি করেন।
ভুল বোঝাবুঝির অবসান, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: পুনরায় বিরোধ সৃষ্টিতে সুবিধাবাদীরা
০২ জুলাই ২০২৬
সমাবেশে বক্তব্য রাখেন- গাজীপুর মহানগরীর আমির অধ্যাপক জামাল উদ্দিন, নায়েবে আমির এবং কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য খায়রু হাসান মো: হোসেন আলী, বাংলাদেশ জামায়েত ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও গাজীপুর মহানগরীর সেক্রেটারী আ স ম ফারুক, সহকারী সেক্রেটারী আফজাল হোসেন এবং গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদ-প্রার্থী ড. হাফিজুর রহমান।
