প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা বগুড়া সফর শেষে ঢাকায় ফেরার পথে তারেক রহমান গাজীপুরে ব্যাপক সংবর্ধনা পেয়েছেন।
সোমবার (২০ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় বগুড়া থেকে সড়কপথে রাজধানীতে ফেরার সময় গাজীপুরের ভোগড়া-বাইপাস এলাকায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
এ সময় গাজীপুর মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বিশেষ করে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মো. রাসেল খানের উচ্ছ্বাস ও সক্রিয় অংশগ্রহণ ছিল লক্ষণীয়।
গাজীপুরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, আটক ৭
২৫ জুলাই ২০২৬
স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া সফর শেষে ঢাকায় ফেরার পথে প্রিয় নেতাকে সংবর্ধনা জানাতে শত-শত নেতাকর্মী ভোগড়া-বাইপাস এলাকায় জড়ো হন। তাদের উপস্থিতিতে পুরো এলাকা রূপ নেয় এক গণজমায়েতে।
উল্লেখ্য, একই দিন সকাল ৬টা ১০ মিনিটে গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টার দিকে তার গাড়িবহর বগুড়া সার্কিট হাউসে পৌঁছায়।
