গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) দুপুরে চান্দনা চৌরাস্তা এলাকায় রাজমণি আবাসিক হোটেল-এ গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে পাঁচজন পুরুষ ও দুজন নারীকে আটক করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ পরিচালিত হওয়ার অভিযোগ আসছিল। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্য-উপাত্ত যাচাই করে বাসন থানা-পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় হোটেলের বিভিন্ন কক্ষ তল্লাশি করে সন্দেহভাজন সাতজনকে আটক করা হয়।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে। বর্তমানে তাদের পরিচয় যাচাই, জিজ্ঞাসাবাদ এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হবে।
নিজের মাথায় গুলি করে নারী পুলিশ সদস্যের কনস্টেবল স্বামীর আত্নহত্যা
১৯ এপ্রিল ২০২৬
তিনি আরও বলেন, মহানগরের আবাসিক হোটেলগুলোতে অপরাধ, মাদক, দেহব্যবসা ও অন্যান্য অসামাজিক কার্যকলাপ রোধে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে। কোনো হোটেল কর্তৃপক্ষ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে বা সহযোগিতা করলে তাদের বিরুদ্ধেও প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
