প্রচ্ছদ গাজীপুর প্রশাসনের লোক পরিচয়ে সাজানো কল রেকর্ড, পুলিশকে বিতর্কিত করতে গিয়ে নিজেদের ফাঁদেই অসাধুচক্র!

প্রশাসনের লোক পরিচয়ে সাজানো কল রেকর্ড, পুলিশকে বিতর্কিত করতে গিয়ে নিজেদের ফাঁদেই অসাধুচক্র!

ডেইলি গাজীপুর ডেস্ক

প্রশাসনের লোক পরিচয়ে পুলিশের কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা এবং পরবর্তীতে সেই কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পুলিশকে বিতর্কিত করার অপচেষ্টার অভিযোগ উঠেছে।

গত রবিবার (১৬ আগস্ট) একটি ফেসবুক পেজে গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশকে নিয়ে ”গাজীপুরে দেহ ব্যবসা করতে পুলিশের সাথে রফাদফার বিষয়ে দক্ষিণ বাংলা আবাসিক হোটেলের ম্যানেজার শামীমের চাঞ্চল্যকর ফোনালাপ ফাঁস!”- এমন ক্যাপশনে একটি অডিও প্রকাশ করা হয়।

অডিওটিকে উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে থানা পুলিশ। পুলিশের ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে অডিও প্রচারের মাধ্যমে পুলিশের বিরুদ্ধে নেতিবাচক ধারণা তৈরির চেষ্টা করা হয়েছে।

আরও খবর

গাজীপুরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, আটক ৭

২৫ জুলাই ২০২৬
Daily Gazipur

অডিওতে অজ্ঞাত এক ব্যক্তিকে আবাসিক হোটেলের ম্যানেজার ‘শামীম’-এর সঙ্গে কথা বলে পুলিশের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চাইতে শোনা যায়। একপর্যায়ে ম্যানেজার ওই ব্যক্তিকে ‘প্রশাসনের লোক’ হিসেবে সম্বোধন করেন। তবে কথোপকথনে ওই ব্যক্তির প্রকৃত পরিচয় বা প্রশাসনের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

এ অবস্থায় কিছু প্রশ্ন থেকেই যায়- ওই ব্যক্তি প্রকৃতপক্ষে প্রশাসনের কেউ কি না, নাকি পরিচয় গোপন রেখে পুলিশের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করা হয়েছিল। তাকে প্রশাসনের লোক হিসেবে সম্বোধন করা হলেও তিনি বিষয়টি অস্বীকার করেননি। এরপর পরিচয় নিশ্চিত না করেই প্রশ্নের জবাবে হোটেল ম্যানেজারের পক্ষ থেকে পুলিশকে নিয়ে মনগড়া ও বিভ্রান্তিকর আংশিক তথ্য দেওয়ার বিষয়টিও নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।

স্থানীয় সাংবাদিকদের মতে, অসম্পূর্ণ বা প্রেক্ষাপটবিচ্ছিন্ন কোনো কথোপকথন প্রচার করে পুলিশের সামগ্রিক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। বিশেষ করে অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানকে বাধাগ্রস্ত করতে এমন অডিও অপকৌশলের অংশ কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

পুলিশ জানায়, এলাকায় অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত আইনানুগ অভিযান পরিচালিত হচ্ছে। বিভিন্ন আবাসিক হোটেলেও অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হচ্ছে।

পুলিশ আরো জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার বা বিভ্রান্তিকর প্রচারণা সত্ত্বেও অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ফন্ট
লাইন
সেভ