প্রচ্ছদ গাজীপুর গাজীপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে ধরলো ডিবির এসআই কামরুল

গাজীপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে ধরলো ডিবির এসআই কামরুল

ডেইলি গাজীপুর ডেস্ক

গাজীপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মো. মমিনুল ইসলাম মমিন ওরফে মমিন ওরফে সানিকে (৩৮) গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার রাত আড়াইটার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া-বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মহানগর ডিবি পুলিশের উত্তর বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মমিনুল ইসলাম মমিন ওরফে মমিন ওরফে সানি কক্সবাজার জেলার টেকনাফ থানার কেকেপাড়া এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে।

আরও খবর

সদর থানা পুলিশের অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও প্রাইভেটকারসহ গ্রেফতার ১

২৯ মে ২০২৬
Daily Gazipur

গাজীপুর মহানগর ডিবি পুলিশের উত্তর বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার অশোক কুমার পাল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি জিআর মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মমিনুল। সোমবার রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগর ডিবি পুলিশের এসআই কামরুল হাসান অভিযান চালিয়ে মহানগরীর বাসন থানাধীন ভোগড়া-বাইপাস এলাকা থেকে মমিনুলকে গ্রেপ্তার করে।

ফন্ট
লাইন
সেভ