প্রচ্ছদ সারাদেশ ছিনতাইয়ের তদন্তে গিয়ে পুলিশের শর্টগান ছিনতাই

ছিনতাইয়ের তদন্তে গিয়ে পুলিশের শর্টগান ছিনতাই

ডেইলি গাজীপুর ডেস্ক

নারায়ণগঞ্জে ছিনতাইয়ের অভিযোগের তদন্তে গিয়ে টহল পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি শর্টগান ছিনতাই করে নেয় দুর্বৃত্তরা।

‎শুক্রবার (১ মে) ভোর আনুমানিক ৬টা ১৫ মিনিটে ঘটনাস্থলের পাশেই একটি বেল গাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ছিনতাইকৃত শর্টগানটি উদ্ধার করা হয়।

উপজেলার পুরান বন্দর চৌধুরী বাড়ী এলাকার হাবিব নগর রোডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বন্দর থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে এ অভিযান চালানো হয়। চার ঘণ্টা পর অস্ত্রটি উদ্ধার করা হয়েছে এবং সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে।

আরও খবর

ঈদুল আজহাকে সামনে রেখে সারাদেশের পশুর হাটের সংখ্যা

১১ মে ২০২৬
Daily Gazipur

‎পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) (নিরস্ত্র) মো. সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ টহল ডিউটিতে ছিলেন। এ সময় সিফাত ওরফে টুটুল (২৮), শাহারিয়া তানভীর (২৯) ও আবু সুফিয়ান ওরফে চমক (২৯) নামে তিন ব্যক্তি তাদের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল হাবিব নগর রোডের গুলু মিয়ার বাড়িতে প্রাথমিক তদন্তে গেলে সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া ১৪ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে দুর্বৃত্তরা কনস্টেবলের কাছে থাকা সরকারি শর্টগান ছিনিয়ে নেয়।

ফন্ট
লাইন
সেভ