শুক্রবার (১২ জুন) রাজধানীর ধানমন্ডিতে এক বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে। ঘটনার পর নিহতের স্বামী সাইফুল্লাহকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা পুলিশ। একই সঙ্গে এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা
২২ সেপ্টেম্বর ২০২৬
পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে তার স্বামী সাইফুল্লাহ তাকে ভবন থেকে ফেলে হত্যা করেছেন। তবে পুলিশ জানিয়েছে, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে ওপর থেকে ফেলে দেওয়ার কোনো প্রমাণ মেলেনি।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে মামলা করেছে। ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে মূল রহস্য উদঘাটিত হবে।
মরদেহের সুরতহাল প্রতিবেদনে প্রাথমিকভাবে ওপর থেকে ফেলে হত্যার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও উল্লেখ করেন তিনি।
প্রসঙ্গত, অভিনয়জগতে আসমা ঝিলিক বেশকিছু পরিচিত কাজ করেছেন। একাধিক জনপ্রিয় মিউজিক ভিডিওতে দেখা গেছে তাকে। চিত্রনায়ক শাকিব খানের ‘রংবাজ’ সিনেমাতেও একটি চরিত্রে কাজ করেছিলেন। পাশাপাশি তার বেশকিছু সিনেমা নির্মাণাধীন রয়েছে।
