চলতি বছর হজ গমনেচ্ছুকদের জন্য নড়াইলে একটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সকালে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জেলা প্রশাসক এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে প্রায় ১৯৫ জন নারী ও পুরুষ অংশ নেন। দিনব্যাপী এই কর্মশালায় হজযাত্রীদের করণীয় ও বর্জনীয়, সৌদি আরবের স্বাস্থ্য সচেতনতা, হজ পালনের ধর্মীয় বিধিনিষেধ এবং গাইডদের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
