প্রচ্ছদ খুলনা রাষ্ট্র পরিচালনার ভিত্তি হবে আল্লাহর তওহীদ -এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

রাষ্ট্র পরিচালনার ভিত্তি হবে আল্লাহর তওহীদ -এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

ডেইলি গাজীপুর ডেস্ক

‘সংকট মোকাবেলায় আমাদের প্রস্তাবনা- রাষ্ট্র পরিচালনার ভিত্তি হোক আল্লাহর তওহীদ’ এই প্রতিপাদ্য বিষয়ে চুয়াডাঙ্গায় অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার শহরের প্রাণকেন্দ্র সাহেদ গার্ডেনে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের শীর্ষ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বর্তমান মুসলিম বিশ্বের সংকট ও দুর্দশার জন্য নিজেদের অনৈক্যকে দায়ী করেন। তিনি বলেন, “মুসলিমদের অনৈক্যের সুযোগ নিয়ে সাম্রাজ্যবাদী শক্তিগুলো একের পর এক মুসলিম রাষ্ট্র ধ্বংস করে দিচ্ছে। অথচ পবিত্র কোরআনে আল্লাহ মুসলিমদেরকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন।”

হেযবুত তওহীদের এমাম আরো বলেন, জাতীয়, রাষ্ট্রীয়, সামাজিক ও অর্থনৈতিকসহ সকল ক্ষেত্রে আল্লাহর বিধানই হতে হবে একমাত্র ভিত্তি। এসময় তিনি আল্লাহর হুকুমকে মানদণ্ড হিসেবে গ্রহণ করে পুরো উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আরও খবর

নড়াইলে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

০৭ এপ্রিল ২০২৬
Daily Gazipur

চুয়াডাঙ্গা জেলা হেযবুত তওহীদের সভাপতি জুয়েল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দাহ পন্নী, খুলনা বিভাগীয় সভাপতি তানভীর আহমেদ, আঞ্চলিক সভাপতি জসেব উদ্দিন ও শামসুজ্জামান মিলন প্রমুখ।
এসময় চুয়াডাঙ্গার কয়েক হাজার নারী-পুরুষের অংশগ্রহণে কর্মী সম্মেলনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

ফন্ট
লাইন
সেভ