বাংলাদেশ সংবাদ সংস্থার নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক কামাল উদ্দিন মজুমদার। আজ মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) তাকে চুক্তিতে এক বছরের জন্য এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কামাল উদ্দিন সবুজ বর্তমানে একটি জাতীয় দৈনিকের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আইন অনুযায়ী অন্য সব পেশা ও ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ত্যাগের শর্তে তিনি এই পদে যোগ দেবেন। এর আগে সংস্থাটির সাবেক প্রধান সম্পাদক পদত্যাগ করায় পদটি শূন্য হয়েছিল।
