বর্তমান সরকার সংবিধানের প্রয়োজনীয় সংশোধনের ক্ষেত্রে অত্যন্ত উদার ও সচেষ্ট বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) নিজের কার্যালয়ে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
স্পিকার বর্তমান সংসদে বিরোধীদলের সহযোগিতামূলক ভূমিকার প্রশংসা করেন। আলোচনায় ই গভর্ন্যান্স প্রবর্তন, ডিজিটাল লাইব্রেরি তৈরি এবং নতুন সংসদ সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে ইউএনডিপির সহযোগিতা নিয়ে কথা হয়। ইউএনডিপির প্রতিনিধি বর্তমান সংসদকে অত্যন্ত প্রাণবন্ত বলে উল্লেখ করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
