প্রচ্ছদ অপরাধ যশোরে ইজিবাইক চোর সন্দেহে পিটিয়ে হত্যা

যশোরে ইজিবাইক চোর সন্দেহে পিটিয়ে হত্যা

ডেইলি গাজীপুর ডেস্ক:

যশোরের অভয়নগরে ইজিবাইক চোর সন্দেহে অজ্ঞাত এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। আজ মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) বিকেলে উপজেলার নওয়াপাড়া মডেল স্কুল রোডে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে ওই এলাকায় ইজিবাইক চুরির একাধিক ঘটনা ঘটছিল। বিকেলে চোর সন্দেহে এক ব্যক্তিকে ধরে গণপিটুনি দেয় স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ফন্ট
লাইন
সেভ