আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধনী বিলসহ গুরুত্বপূর্ণ নয়টি বিল জাতীয় সংসদে পাস হয়েছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সকালে সংসদ অধিবেশনে বিলগুলো কোনো ধরনের সংশোধনী ছাড়াই কণ্ঠভোটে চূড়ান্ত অনুমোদন পায়।
অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা বিভিন্ন অধ্যাদেশকে আইনে রূপ দিতেই এসব বিল আনা হয়। এর মধ্যে পানিসম্পদ মন্ত্রী হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল উত্থাপন করেন। এছাড়া আইনমন্ত্রী সিভিল কোর্টস এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত বেশ কয়েকটি বিল পাসের প্রস্তাব করেন। স্বাস্থ্যমন্ত্রীর পক্ষে কয়েকটি বিল স্বরাষ্ট্রমন্ত্রী উত্থাপন করেন, যা পরে কণ্ঠভোটে গৃহীত হয়।
