গাজীপুর মহানগরীর সদর থানা পুলিশের অভিযানে ৯ মামলার দুর্ধর্ষ আসামি, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও একাধিক পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২১ জুলাই) সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম।
পুলিশ জানায়, ওসি মো: আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৯ মামলার এক দুর্ধর্ষ আসামি, ছিনতাইকারী, অবৈধ অস্ত্রধারী এবং মাদক ব্যবসায়ীসহ মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সদর থানা পুলিশ জানায়, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও খবর
কাপাসিয়ার চাঞ্চল্যকর ৫ হত্যা, ফোরকানের আত্মহত্যার সন্দেহ
১৪ মে ২০২৬
